Facebook Twitter Instagram YouTube

আহ্বান ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত


Md. Zubaer Hossain প্রকাশের সময় : জানুয়ারি ১৭, ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ /
আহ্বান ইসলামী যুব সংঘের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইলিয়াস হায়দার, শিবপুর।

নরসিংদীর শিবপুরে আহ্বান ইসলামী যুব সংঘের উদ্যোগে কুরআনে হাফেজ, কৃতি শিক্ষার্থী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শেখ বাড়ি জামে মসজিদের সামনে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানা মসজিদের ইমাম ও খতিব হাজী মাওলানা মোকাররম হোসাইন উসমানী। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি সমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে এবং একটি আদর্শ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হাফেজ কারী মোঃ ছালিমুল্লাহ সেলিম। সভাপতিত্ব করেন আহ্বান ইসলামী যুব সংঘের সদস্য হাজী শেখ মোহাম্মদ ইলিয়াছ হায়দার।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মাওলানা শেখ আমিনুল ইসলাম মাহমুদী, মুফতি শেখ মোবারক হোসাইন শাহীন এবং ডাক্তার মোঃ এনামুল হক রবিন।

আলোচনা সভা শেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কুরআনের হাফেজ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে কলরব, কলতান, রঙ্গিন সুরসহ ছোট সোনামণিদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন কেড়ে নেয়।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও ইসলামী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।