Facebook Twitter Instagram YouTube

“ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরার ট্রাকসহ ০২ জন গ্রেফতার”


Md. Munjurul Hasan প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৬, ৯:১৭ অপরাহ্ণ /
“ভারত থেকে পাচারকৃত ১৫৫ বস্তা জিরার ট্রাকসহ ০২ জন গ্রেফতার”

নরসিংদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আনা ১৫৫ বস্তা জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকসহ ০২ জন আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লক্ষ ৯০ হাজার টাকা।

নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক এর সার্বিক দিকনির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।
চোরাচালানের অভিযোগে ট্রাকসহ গ্রেফতারকৃতরা হল ১. আয়নাল ফকির ওরফে সাগর (৩৮), পিতা- শাহজাহান ফকির, জেলা- সিরাজগঞ্জ। ২. মোঃ শাহিন মোল্লা (৩৩), পিতা- ফয়জুল মোল্লা, জেলা- সিরাজগঞ্জ।

​২৪শে এপ্রিল,২০২৬ গোকুলনগর এলাকার লাল মিয়া পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট- ১৮-২০৩৯) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ট্রাকের বডিতে পাথরের খোয়ার নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫৫ বস্তা ভারতীয় জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত জিরার মোট ওজন ৪৬৫০ কেজি।

উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রায়পুরা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।