
২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে নরসিংদী সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী জোবায়ের। একের পর এক বিশ্ববিদ্যালয়ে শীর্ষস্থান দখল করে সে প্রমাণ করেছে নিজের মেধা, অধ্যবসায় ও ধারাবাহিক প্রস্তুতির অনন্য দৃষ্টান্ত।
ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, জোবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে সে প্রথম স্থান লাভ করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটে দ্বিতীয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটে তৃতীয় স্থান অর্জন করে সে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও জোবায়েরের সাফল্য চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয়টির ‘বি’ ইউনিটে সে দ্বিতীয় এবং ‘ডি’ ইউনিটে ৩১তম স্থান অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্তত পাঁচটি শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এমন কৃতিত্বপূর্ণ অবস্থান নরসিংদী সরকারি কলেজকে নতুন করে গর্বিত করেছে। শিক্ষকমণ্ডলী ও সহপাঠীরা জোবায়েরের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
শিক্ষাবিদদের মতে, জোবায়েরের এই সাফল্য নরসিংদী জেলার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং সরকারি কলেজগুলোর শিক্ষার মান আরও একবার তুলে ধরেছে।
আপনার মতামত লিখুন :