Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে নতুন যোগদানকৃত টিআরসিদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২২, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ /
নরসিংদীতে নতুন যোগদানকৃত টিআরসিদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স এর শুভ উদ্বোধন

নরসিংদী জেলা পুলিশের আয়োজনে নতুন যোগদানকৃত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)-দের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে।

আজ সকালে নরসিংদী পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নরসিংদী জেলা পুলিশে সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক ।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার  নবীন পুলিশ সদস্যদের জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।

এই ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে নতুন সদস্যরা পুলিশের কর্মপদ্ধতি, শৃঙ্খলা এবং জনসেবার মানদণ্ড সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।