Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ /
নরসিংদীতে সাংবাদিকদের নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদীতে কর্মরত সাংবাদিকদের মাঝে নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নরসিংদী প্রেসক্লাবের সভাপতির হাতে প্রথম পর্যবেক্ষক কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সাংবাদিকদের সহযোগিতায় উনি সবসময় সাংবাদিকদের পাশে ছিলেন থাকবেন এবং সাংবাদিকদের কাছেও উনি সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নরসিংদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে উপস্থিত সাংবাদিকদের মাঝে নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী মাঠে সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।