
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় একটি মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি—নরসিংদী জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক নরসিংদী জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আমরা তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বক্তারা বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
মাহফিল পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, সাধারণ সম্পাদক—শিবপুর উপজেলা বিএনপি। পরে সকল নেতাকর্মীর অংশগ্রহণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিবপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :