Facebook Twitter Instagram YouTube

নরসিংদী পুলিশ লাইনস্ এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ১, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ /
নরসিংদী পুলিশ লাইনস্ এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

 

আজ সোমবার (১ ডিসেম্বর) নরসিংদী পুলিশ লাইনস্ ড্রীল শেডে জেলা পুলিশ, নরসিংদীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক।

সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে জানান।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল থানা/ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগণ অংশগ্রহণ করেন।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊