
নরসিংদী জেলা পুলিশে কর্মরত ০৯ জন কনস্টেবল এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি লাভ করায় আজ সোমবার (১৯ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ সুপার বলেন এই পদোন্নতি তাদের নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। তারা এ দায়িত্ব নিয়ে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও উদ্যমী ও নিবেদিতপ্রাণভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তাদের সাফল্য পুরো জেলা পুলিশের জন্য অনুপ্রেরণার উৎস হবে বলেও জানান পুলিশ সুপার।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :