Facebook Twitter Instagram YouTube

পাকিস্তান – আফগানিস্তান যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লো


Md. Zubaer Hossain প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ /
পাকিস্তান – আফগানিস্তান যুদ্ধ বিরতির মেয়াদ বাড়লো

আন্তর্জাতিক ডেক্স:

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান পারস্পরিক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ শনিবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ শুরু হওয়ার কথা রয়েছে। এই সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানানো হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সরকারি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছে। অন্যদিকে, আফগান প্রতিনিধি দল আজ শনিবার দোহায় যাওয়ার কথা রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানি প্রতিনিধিরা আজই দোহায় রওনা হবেন এবং শান্তি সংলাপে অংশ নেবেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা ও হামলার প্রেক্ষাপটে এই যুদ্ধবিরতি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পথ খুলে দিতে পারে।