
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী আফরোজা হেলেন নরসিংদী জেলা পরিদর্শন করেছেন। এ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) নরসিংদীতে আগমনকালে পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আজমীরা পারভীন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদী।
সফরকালে পুনাক সভানেত্রী জেলা পুনাক কার্যালয় পরিদর্শন করেন। পরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নরসিংদীর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। একই সঙ্গে পরিবেশ রক্ষায় গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক নরসিংদীর সভানেত্রী আজমীরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ-আল-ফারুক, নরসিংদী জেলার পুলিশ সুপার।
এ সময় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা পুনাক নরসিংদীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :