
আজ শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী জেলার পুলিশ লাইন্স থেকে বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে বাংলাদেশ পুলিশের চিরায়ত নিয়ম অনুযায়ী বিদায় জানানো হয়। বিদায় উপলক্ষে নরসিংদী জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সবার সাথে হ্যান্ডশেক করে সুসজ্জিত গাড়িতে পুুলিশ সুপার মহোদয়কে বিদায় জানানো হয়। এ সময় নরসিংদী জেলা পুলিশ সদস্যদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় পুলিশ সুপার মহোদয়কে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা।
এর আগে নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার এঁর বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে বিশেষ কল্যাণ সভায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে বিদায় জানানো হয়। বিদায় বেলায় সহকর্মীগণ আবেগে অশ্রুসিক্ত হয়ে বিদায় জানায়।
বিদায়ী পুলিশ সুপার নরসিংদী জেলায় কর্মকালীন সময়ে এ জনপদের জানমালের নিরাপত্তায় যেমন নিয়োজিত ছিলেন, তেমনি বিদায় বেলায় সিক্ত হয়েছেন ভালোবাসা ও শুভ কামনায়। নরসিংদীর অপরাধ দমনে যতটা কঠোর থেকেছে, নাগরিকের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ঠিক ততটাই মনোযোগী থেকেছেন। জেলা পুলিশের সেবার মান উন্নয়নে সুনির্দিষ্ট বেশ কিছু কাজের সূচনা করেছেন। জেলায় কর্মরত পুলিশ সদস্যদের কল্যাণে সর্বোচ্চ প্রচেষ্টা করেছেন। নিয়মিত পুলিশিং এর পাশাপাশি নানামুখী জনবান্ধব কর্মসূচীতে জেলা পুলিশকে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন।
উল্লেখ্য, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় পুলিশ সুপার, মুন্সীগঞ্জ হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
বিদায় বেলায় তিনি সার্বিক সহযোগিতার জন্য নরসিংদীবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊.
আপনার মতামত লিখুন :