Facebook Twitter Instagram YouTube

প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবই অনলাইনে আসছে যেদিন


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৭:০১ অপরাহ্ণ /
প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবই অনলাইনে আসছে যেদিন

২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোড করা হবে আগামী রোববার। এর মাধ্যমে সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই বইগুলো পড়তে পারবে। এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই সরকারের বিনামূল্যের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়তে পারবে। আগামী ২৮ ডিসেম্বর থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর ওয়েবসাইটে www.nctb.gov.bd-এ সব স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন পাঠ্যপুস্তকের মোট ৬৪৭টি বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাবে।

এ উপলক্ষ্যে এনসিটিবি কর্তৃপক্ষ আগামী ২৮ ডিসেম্বর ‘২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোডকরণ’ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধানরঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।