
নরসিংদীর ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দ্বারা গঠিত সামাজিক সংগঠন “ঐক্যের শক্তি কল্যাণ সংঘ”, ভেলানগর।
সংগঠনটির উদ্যোগে বিদ্যালয়ের ১১ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস উপহার প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করা ও মানবিক সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঐক্যের শক্তি কল্যাণ সংঘের
মাসুদুল হক (মাছুম), শরীফ হোসেন মোল্লা, ফাহাদ আহমেদ সবুজ, বরকত উল্লাহ, মো. মামুন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং “ঐক্যের শক্তি কল্যাণ সংঘ”-এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
আপনার মতামত লিখুন :