Facebook Twitter Instagram YouTube

মনজুর এলাহীর নেতৃত্বে শিবপুর ইটাখোলায় বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ণ /
মনজুর এলাহীর নেতৃত্বে শিবপুর ইটাখোলায় বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল

নিজস্ব প্রতিবেদক | হ্যালো নরসিংদী

নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলায় নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহীর নেতৃত্বে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার এবং নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. তোফাজ্জল হোসেন। এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও ওলামা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব মনজুর এলাহী বলেন,

শিবপুরে কেউ যদি বিএনপির রাজনীতি করতে গিয়ে নিজের বিটে-মাটি বা জমিজমা বিক্রি করতে বাধ্য হয়, আমি মনজুর এলাহী সেই জমি নিজেই কিনে দেবো। গত ১৭ বছর ধরে শিবপুর বিএনপির কর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছি—ইনশাআল্লাহ সামনেও আপনাদের পাশে থাকব।”

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি ইটাখোলা এলাকা প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান,  এই সমাবেশে জনগণের উৎসাহ-উদ্দীপনা প্রমাণ করেছে—শিবপুরের মাটি মঞ্জুর এলাহীর ঘাটি, আগামী সংসদ নির্বাচনে মঞ্জুর এলাহীর বিকল্প কেউ নাই, তাই অবিলম্বে নরসিংদী-৩ আসলে আলহাজ্ব মনজুর এলাহীকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করতে হবে।