Facebook Twitter Instagram YouTube

শিবপুরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি মনজুর এলাহী     


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৭:২০ অপরাহ্ণ /
শিবপুরবাসীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি মনজুর এলাহী      

 

ইলিয়াছ হায়দার:নরসিংদী-৩ শিবপুর আসনের নবনির্বাচিত এমপি মনজুর এলাহীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ ও গাইনী বিশেষজ্ঞ ডাঃ রোজী সরকার।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হন। এরপর থেকে প্রতিদিন এই আসনের দলীয় নেতাকর্মী, সংগঠন, সাংবাদিক, শিক্ষক, আলেম, সুশীল সমাজ, ব্যবসায়ী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাজারো সাধারণ মানুষ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় মনজুর এলাহী এমপি বলেন, শিবপুরবাসী আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করেছে। আমি শিবপুরের সকলের এমপি। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও এমপি, যারা দেয়নি তাদেরও এমপি। আমি আজীবন শিবপুর বাসীর জন্য কাজ করে যাব। শিবপুর থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোরগ্যাং নির্মূল করে একটি নিরাপদ ও বাসযোগ্য শিবপুর গড়াই আমার লক্ষ্য।