
ইলিয়াছ হায়দা্য: শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আটাশিয়া গ্রামে পুকুর খনন করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে মর্মে সংবাদ পাওয়ার পর সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থলে ০২ জন অভিযুক্তকে আটক করা হয়। অভিযুক্তরা অবৈধভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাটি উত্তোলনের ফলে জীব বৈচিত্র্য ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় দুজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০(সংশোধিত) ২০২৩ এর সংশ্লিষ্ঠ ধারায় ১৫০,০০০/- ( এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।
এ সময় অভিযুক্ত ব্যক্তি দুজন ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
উপজেলা প্রশাসন, শিবপুরের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :