Facebook Twitter Instagram YouTube

শিবপুরে সিপাহী-জনতা বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Md. Zubaer Hossain প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ /
শিবপুরে সিপাহী-জনতা বিপ্লব দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক সিপাহী-জনতা বিপ্লব দিবস। এ উপলক্ষে  শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে উপজেলা বিএনপি।

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।

বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার, এবং নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।

সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব মঞ্জুর এলাহী বলেন,

“শিবপুরের মাটি বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শিবপুর আসন উপহার দেব।”

র‍্যালি ও সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।