Facebook Twitter Instagram YouTube

সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা


Md. Munjurul Hasan প্রকাশের সময় : জানুয়ারি ৮, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ /
সারাদেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সারাদেশে আজ (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হবে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন্য এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. সেলিম খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ জারি করেছে ব্যবসায়ী সমিতি।

এতে বলা হয়, বাংলাদেশে বর্তমানে এলপি গ্যাসের চরম সংকটময় মুহূর্ত চলমান। এই সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) পরিবেশকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে নতুনভাবে মূল্য নির্ধারণ করে কোম্পানি, পরিবেশক এবং ভোক্তাদের চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছে; যা একেবারেই অনাকাঙ্ক্ষিত। যেখানে সংকটই প্রধান সমস্যা, সেখানে ভোক্তার ওপর দেয়া মূল্য নিয়ে কেন বিতর্ক তৈরি করা হচ্ছে এবং কেন সংকট দূরীকরণের উপায় খুঁজে বের করা হচ্ছে না?