
বুধবার (১৪ জানুয়ারি) নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশনায় নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা চলমান রয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বাখরনগর, মুরাদনগরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার এর নির্দেশনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সবাই মাঠে থেকে উক্ত কার্যক্রমে অংশ নিচ্ছে ও তদারকি করছে।
আপনার মতামত লিখুন :