Facebook Twitter Instagram YouTube

নরসিংদীর ৫টি আসনেই জয়লাভ করেছে বিএনপি 


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ /
নরসিংদীর ৫টি আসনেই জয়লাভ করেছে বিএনপি 

ইলিয়াছ হায়দার;বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। সকাল সাড়ে ৭টা হতে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। এই জেলায় ৫টি আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

৬ উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ,জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৬০৬৭৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতে ইসলামীর মো: ইব্রাহিম ভুইয়া দাড়িপাল্লা প্রতিকে ভোট পেয়েছেন ৯২৯৩০ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৮.৮২ শতাংশ।

নরসিংদী-২(পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৯২৩৫২ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: আমজাদ হোসাইন দাড়িপাল্লা প্রতিকে ভোট পেয়েছেন ৫৫১৬৮। আসনটিতে ভোট পড়েছে ৫৫ শতাংশ ।

 

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ৮১৪১৫ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৪৫৪০১ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৭ শতাংশ।

 

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সহ সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল । তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৬১৯১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জাহাঙ্গীর আলম ভোট পেয়েছেন ৭৬৪৪৫ । আসনটিতে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১৩৫৫১২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৪৩৬৮২ ও আসনটিতে ভোট প্ড়েছে করেছেন ৪৯.০৫ শতাংশ ভোটার।এই জেলায় ৫টি আসনে মোট ভোট কেন্দ্র ছিল ৬৬৩টি।নরসিংদীর জেলার ৫ টি আসনে প্রদত্ত (কাস্টিং) ভোটের শতকরা হার:-

রাজনীতিবিদ, সর্বস্তরের জনসাধারণ সহ সাংবাদিকবৃন্দ‌ সফলভাবে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য ।নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন, সহকারি কমিশনার ভূমি মোঃ আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।