Facebook Twitter Instagram YouTube

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন নরসিংদীরএম সিরাজ উদ্দিন মিয়া


Md. Munjurul Hasan প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ণ /
মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পেলেন নরসিংদীরএম সিরাজ উদ্দিন মিয়া

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে— প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়াকে মন্ত্রিপরিষদ সচিব পদে (চুক্তিভিত্তিক) অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

এম সিরাজ উদ্দিন নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর গ্রামের কৃতি সন্তান। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা বর্তমানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে একই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের

পৃথক এক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। সিনিয়র সহকারী সচিব মামুন শিবলী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, গত ৮ অক্টোবর ২০২৪ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ড. শেখ আব্দুর রশীদের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

সরকারি এই সিদ্ধান্তের ফলে মন্ত্রিপরিষদ সচিব পদে নতুন করে দায়িত্ব পালন করবেন এম সিরাজ উদ্দিন