
নরসিংদীর শিবপুর বাড়ৈগাঁও প্রবাসী মানবিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গরীব অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর রমজান মাস উপলক্ষে এলাকার দরিদ্র মানুষকে ইফতার সামগ্রী বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রবাসি মানবিক কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী ফখরুদ্দিন মোহাম্মদ।
হরিনারায়নপুর ফাজিল মাদ্রাসার অধ্যাপক হায়াৎঊল্লাহ প্রধানের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেডারেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী ফখরুদ্দিন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন গোখলা লু-লোয়েদিন দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জহিরুল হক ভূঞা, সমাজ সেবক নজরুল মিঞা ও মোঃ সেলিম মিঞা।
এ-সময় উপস্থিত ছিলেন বাড়ৈগাঁও প্রবাসী মানবিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ইঞ্জিঃ আনাস প্রধান, আমান উল্লাহ ভূঞা ও রাইজ উদ্দীন মিয়াসহ অন্যান্য সদস্যরা।
আপনার মতামত লিখুন :