
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ২৫মার্চ গণহত্যা দিবস-২০২৬ পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম, শিবপুর মডেল থানার ওসি কোহিনুর মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল গফুর ও সদস্য সচিব নইমুদ্দিন খান, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক মাহাবুব খানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আপনার মতামত লিখুন :