Facebook Twitter Instagram YouTube

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা 


Md. Munjurul Hasan প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ /
নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা 

 

আজ ২৪/০৩/২০২৬ তারিখ আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার নরসিংদী সদর, নরসিংদী এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে অকটেন বিক্রির অপরাধে ০২-টি পৃথক মামলায় ০২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৭ও ১০ দিনের জেল ও ০৭-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়েছে।

এছাড়াও দুটি বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ০২-টি পৃথক মামলায় ০২-টি প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায়

১৫- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক ও নরসিংদী মডেল থানা পুলিশের একটি টিম।