Facebook Twitter Instagram YouTube

খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা


Md. Zubaer Hossain প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ /
খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখা পুনর্গঠন সম্পন্ন, নতুন নেতৃত্ব ঘোষণা

নিজস্ব প্রতিবেদক।

নরসিংদীতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

বুধবার (৭ মে ২০২৬) বাদ আসর অনুষ্ঠিত এক বিশেষ মজলিসে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান বিগত মজলিসে আমেলার সদস্যদের মূল্যায়ন, আলোচনা ও পরামর্শের ভিত্তিতে নতুন দায়িত্বশীলদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম। তিনি সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতী হাশমতুল্লাহ ফরিদী, সহ-সভাপতি মাওলানা মুশতাক আল মাদানী, সংগঠন বিভাগের সম্পাদক মুফতি আব্দুল আজিজ নড়াইলী, বাইতুলমাল বিভাগের সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা নাছির বিন হানিফ, সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ, অফিস বিভাগের সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা তারেকুর রহমান কাসেমী, প্রচার বিভাগের সম্পাদক সালিকুল ইসলাম, সংগঠন বিভাগের সহ-সম্পাদক মাওলানা মনিরুজ্জামান এবং সহ সমাজকল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম।

এছাড়াও মজলিসে আমেলার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা সৈয়দ হোসাইন কাচারী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মুরাদ খান, মাওলানা আব্দুল কাইয়ূম মাহমুদী, মাওলানা আবুল কালাম জাকারিয়া, মাওলানা ইসমাইল সাইফী, জনাব রুহুল আমীন এবং জনাব মো. দেলোয়ার হুসাইন।

সভা শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে সংগঠনের সকল প্রচেষ্টা কবুল হওয়া এবং দ্বীনের খেদমতে অবদান রাখার তাওফিক কামনা করেন।