Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ৭:১৬ পূর্বাহ্ণ / ০
কক্সবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষের পরপরই অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা অন্য দুই যাত্রীকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশার চালক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার জসিম উদ্দিন (৫৫), একই এলাকার নলবনিয়া গ্রামের সাহাব উদ্দিন এবং বান্দরবানের লামা উপজেলার ফকিরাখোলা এলাকার সাইফুল ইসলাম।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাযদার জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়লে তা স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy