
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত বঙ্গোপসাগরের এই ভূখণ্ডে এটিই কোনো সরকারপ্রধানের প্রথম সফর। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সেখানে পৌঁছাবেন এবং মহড়া স্থল পরিদর্শন করবেন। এরপর তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করবেন। এছাড়াও, তিনি দেশি প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী পরিদর্শন করবেন বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলেই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন এই স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে। এই যৌথ অনুশীলনে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌ বাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।
আপনার মতামত লিখুন :