Facebook Twitter Instagram YouTube

রাতে স্মার্টফোনের চার্জ কমে যাওয়ার ৭টি কারণ ও সমাধান


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ /
রাতে স্মার্টফোনের চার্জ কমে যাওয়ার ৭টি কারণ ও সমাধান

রাতে ঘুমানোর আগে স্মার্টফোনে পর্যাপ্ত চার্জ থাকলেও সকালে উঠে অনেকে দেখেন যে চার্জ ১৫ থেকে ৩০ শতাংশ কমে গেছে। অনেকেই একে ব্যাটারির ত্রুটি মনে করলেও মূলত ফোনের পর্দার আড়ালে থাকা বিভিন্ন সক্রিয়তাই এর জন্য দায়ী। আইফোন ব্যবহারকারীরা সেটিংসের ব্যাটারি মেনু এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ব্যাটারি ইউজেস অপশন থেকে কোন অ্যাপ বা সেবা সবচেয়ে বেশি চার্জ খরচ করছে, তা সহজেই যাচাই করতে পারেন।

দুর্বল মোবাইল নেটওয়ার্ক রাতে চার্জ কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। দুর্বল সিগন্যাল থাকলে ফোন বারবার শক্তিশালী নেটওয়ার্ক খোঁজে, যা ব্যাটারি দ্রুত খরচ করে। এক্ষেত্রে রাতে এরোপ্লেন মোড চালু রাখা এবং ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন রাখা কার্যকর সমাধান। অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যম, ই-মেইল বা স্বাস্থ্যসেবা অ্যাপগুলো ব্যবহারকারীর অজান্তেই তথ্য হালনাগাদ করতে থাকে। ব্যাটারি ব্যবহারের তালিকায় অস্বাভাবিক চার্জ খরচকারী অ্যাপগুলো শনাক্ত করে সেগুলোর অনুমতি সীমিত করলে চার্জ সাশ্রয় হয়।

এছাড়া অনেক অ্যাপ অপ্রয়োজনে অবস্থানের তথ্য বা লোকেশন সংগ্রহ করে, যা ব্যাটারির ওপর চাপ সৃষ্টি করে। লোকেশন পারমিশন বন্ধ রাখা বা ‘হোয়াইল ইউজিং দ্য অ্যাপ’ মোড নির্বাচন করা এক্ষেত্রে জরুরি। প্রতিটি নোটিফিকেশন ফোনের প্রসেসর ও নেটওয়ার্ককে সক্রিয় করে, তাই কম ব্যবহৃত অ্যাপের নোটিফিকেশন বন্ধ রাখলে চার্জ সাশ্রয় হয়। ‘অলওয়েজ-অন ডিসপ্লে’ সুবিধা চালু থাকলে পর্দার অংশবিশেষ সক্রিয় থাকে, যা দীর্ঘ সময় ধরে বাড়তি চার্জ খরচ করে; তাই রাতে এটি বন্ধ রাখা উচিত।

সফটওয়্যার হালনাগাদের পর ফোন সাময়িকভাবে ফাইল অপ্টিমাইজ বা তথ্য সাজানোর কাজ করে, ফলে ব্যাটারি খরচ বাড়তে পারে। তাই অপারেটিং সিস্টেম ও অ্যাপ নিয়মিত আপডেট রাখা প্রয়োজন। পরিশেষে, দীর্ঘদিন ব্যবহারের ফলে ব্যাটারির ধারণক্ষমতা কমে যেতে পারে অথবা অতিরিক্ত তাপের কারণেও ব্যাটারি দ্রুত ক্ষয় হতে পারে। এমন সমস্যা নিয়মিত হলে অনুমোদিত সেবা কেন্দ্রে গিয়ে ব্যাটারি পরীক্ষা করানোই বুদ্ধিমানের কাজ।

অপ্রয়োজনীয় বা খুব কম ব্যবহার করা অ্যাপের নোটিফিকেশন বন্ধ রেখে ব্যাটারির খরচ কমানো সম্ভব।.স্মার্টফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার ৫ কারণ.অলওয়েজ-অন ডিসপ্লে সুবিধা চালু থাকলে পর্দার কিছু অংশ সব সময় সক্রিয় থাকে।

এসব সমস্যা সমাধানের জন্য অনুমোদিত সেবা কেন্দ্রে ফোনের ব্যাটারি পরীক্ষা করাতে হবে।সূত্র: টেক২ ডটকম.স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭ উপায়

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo