Facebook Twitter Instagram YouTube

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ /
চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে

চট্টগ্রামে ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং পুনর্বাসনের কাজ শুরু করেছে সরকার। শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

অর্থমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, রান্না করা খাবার এবং শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সরকারি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু সড়কে এরই মধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ কার্যক্রম শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন। পর্যায়ক্রমে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রায় এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din