
শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক সিপাহী-জনতা বিপ্লব দিবস। এ উপলক্ষে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা বিএনপি।

র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হারিস রিকাবদার, এবং নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সহ-সভাপতি হাফেজ আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব মঞ্জুর এলাহী বলেন,
“শিবপুরের মাটি বিএনপির ঘাঁটি। ইনশাল্লাহ আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শিবপুর আসন উপহার দেব।”
র্যালি ও সমাবেশ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :