
সোমবার (১৫ ডিসেম্বর) ১১ঃ০০ ঘটিকায় নরসিংদী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ)/শেখ মোঃ জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার কালীগঞ্জ থানা এলাকার খলাপাড়া গ্রাম হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত প্রধান আসামী ফয়সাল ফরাজী (২৫), পিতা মৃত – নিজাম ফরাজী, সাং- খলাপাড়া, থানা – কালীগঞ্জ জেলা- গাজীপুরকে গ্রেফতার করে।
উল্লেখ যে গত শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার জিনারদী ইউনিয়নের কাটাবের সড়কের পাশ থেকে নয়নের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। ইতোপূর্বে এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং ০২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে একজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
গ্রেফতারকৃত মিথিলার সাথে ডিজিস্ট নয়নের প্রেমের সম্পর্ক ছিল। মিথিলা নয়নকে ফোন দিয়ে বাড়িতে ঢেকে নিয়ে সে ও তার স্বামী ফয়সাল পরিকল্পিতভাবে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় আঘাত করে নয়নকে হত্যা করে। হত্যার পর প্লাস্টিকের বস্তায় ভরে নয়নের লাশ দুইদিন খাটের নিচে লুকিয়ে রাখে। পরবর্তীতে ঘটনার দুইদিন পর লাশের সাথে ঘরের বিভিন্ন মালামাল বস্তায় ভরে রাতের কোন এক সময় অটো যোগে কৌশল নিহতের লাশটি কাটাবের সড়কের পাশে ফেলে যায় তারা।
সুত্র – 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍, 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑵𝒂𝒓𝒔𝒊𝒏𝒈𝒅𝒊
আপনার মতামত লিখুন :