Facebook Twitter Instagram YouTube

নরসিংদী-৩ (শিবপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা রাকিবুল ইসলাম


Md. Zubaer Hossain প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৫, ৭:৫৪ অপরাহ্ণ /
নরসিংদী-৩ (শিবপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মাওলানা রাকিবুল ইসলাম

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাওলানা রাকিবুল ইসলাম। আজ নির্ধারিত সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সদস্য মুফতি আনোয়ার মাহমুদ। এছাড়াও শিবপুর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল বাসেত কাসেমী, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন রসুলপুরী এবং নরসিংদী জেলা যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আজিজ নড়াইলি উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি ও ইসলামী রাজনীতির পক্ষে জনমত গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়নপত্র জমাদানের পর সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা রাকিবুল ইসলাম বলেন, “ইসলামী আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নরসিংদী-৩ আসনের জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন পেলে শিবপুরকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

স্থানীয় নেতৃবৃন্দ জানান, নরসিংদী-৩ (শিবপুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক কার্যক্রম আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ ইসলামী রাজনীতির পক্ষে রায় দেবেন।