Facebook Twitter Instagram YouTube

বেরোবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ক্যাম্পাসে উত্তেজনা


প্রকাশের সময় : আগস্ট ৪, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ /
বেরোবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, ক্যাম্পাসে উত্তেজনা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের এক দিন না পেরোতেই একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে দুই সংগঠন। এতে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য সংঘাত এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় ১৪৪ ধারা জারির আবেদন করলেও বেলা দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জারি হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা কয়েকজন নেতার ছবি প্রদর্শন ও তা অপসারণকে কেন্দ্র করে ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসের সামনে আবু সাঈদ চত্বরে পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দুই সংগঠন। মহানগর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম জানান, বিকেল চারটা থেকে রাত দুইটা পর্যন্ত তাদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি রয়েছে। অন্যদিকে, মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সামছুল ইসলাম জানান, সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিকেল পাঁচটা ৪০ মিনিটে তাদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘাতের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ফেরদৌস রহমান তাজহাট থানায় ১৪৪ ধারা জারির আবেদন করেছেন। প্রক্টর জানিয়েছেন, এখন ক্যাম্পাসের পরিবেশ শান্ত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তারা বিষয়টি জেনেছেন এবং বিশৃঙ্খলা এড়াতে প্রস্তুতি নিয়েছেন।

সংঘর্ষের ঘটনায় উপাচার্য অধ্যাপক মো. শওকাত আলী পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদ রানাকে আহ্বায়ক ও সহকারী প্রক্টর মো. আব্দুল্লাহ-আল-মাহবুবকে সদস্যসচিব করে গঠিত এই কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজয় ২৪ হল প্রাধ্যক্ষ মো. আমির শরীফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিউল ইসলাম ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-আল রশীদ।

এর আগে ক্যাম্পাসে সব ধরনের যানবাহন ও অতিথি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে প্রক্টর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।.সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো.

মহানগর ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবু সাঈদ চত্বরে আজ বিকেল ৪টা থেকে রাত ২টা পর্যন্ত আমাদের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি আছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo