
সার ব্যবস্থাপনা ও বিতরণ সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়কে সহায়তার জন্য সরকার ৩ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই নতুন কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে।
প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি সম্পর্কে জানানো হয়েছে যে, এই কমিটি দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ এবং সার-ডিলার নিয়োগ সংক্রান্ত কার্যক্রম পরিবীক্ষণ করবে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। কমিটির কার্যক্রম পরিচালনায় কৃষি মন্ত্রণালয় সাচিবিক সহায়তা প্রদান করবে বলেও উল্লেখ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :