Facebook Twitter Instagram YouTube

সবুজবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বাধা, ৪ জনের কারাদণ্ড


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ / ০
সবুজবাগে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযানে বাধা, ৪ জনের কারাদণ্ড

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অপরাধে চারজনকে আটক করেছে ট্রাফিক সবুজবাগ জোন। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পর ঢাকার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মো. ইয়াছিন, সেন্টু, আকবর হোসেন ও আবদুর রহিম। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গত শুক্রবার গ্রেপ্তারকৃতদের মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy