Facebook Twitter Instagram YouTube

কক্সবাজারে ভুল পরিচয়ে সাজা খাটা সোনা মিয়া কারামুক্ত


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ /
কক্সবাজারে ভুল পরিচয়ে সাজা খাটা সোনা মিয়া কারামুক্ত

ভুল পরিচয়ের কারণে অন্য এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পরিবর্তে কারাবন্দি থাকা সোনা মিয়া অবশেষে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে প্রয়োজনীয় সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

এর আগে, গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালত সোনা মিয়াকে চার শর্তে কারামুক্তির আদেশ প্রদান করেন। আদালতের সেই নির্দেশনা কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din