Facebook Twitter Instagram YouTube

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গোলাপি বাস সার্ভিস


প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ /
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ গোলাপি বাস সার্ভিস

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিশেষ বাসগুলো গোলাপি রঙের হবে এবং এতে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরা দায়িত্ব পালন করবেন।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসি’র জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin