Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালির নাম বদলের উদ্যোগ: ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৫, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
হরমুজ প্রণালির নাম বদলের উদ্যোগ: ট্রাম্পকে ‘পাগল রাজা’ বললেন স্যান্ডার্স

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথিত উদ্যোগের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের কড়া সমালোচনা করে তাকে ‘পাগল রাজা’ বা ‘ম্যাড কিং’ হিসেবে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স।

স্যান্ডার্স মনে করেন, হরমুজ প্রণালির নাম পরিবর্তনের পেছনে সময় নষ্ট না করে ট্রাম্পের উচিত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে মনোযোগ দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পকে উদ্দেশ করে লেখেন, ‘আপনি প্রেসিডেন্ট, কোনো পাগল রাজা নন। সেভাবেই আচরণ করুন।’

ডেমোক্র্যাট এই সিনেটরের দাবি, ইরানের সঙ্গে এই যুদ্ধাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মার্কিন নাগরিকদের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। তিনি ট্রাম্পকে যুদ্ধ, হুমকি ও ক্ষমতার প্রদর্শন পরিহার করে কূটনীতি ও রাজনৈতিক সমাধানের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

ট্রাম্পকে ‘পাগল রাজা’ ডাকার পেছনে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের সময় আমেরিকান উপনিবেশগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় জর্জ বিপুল সামরিক শক্তি প্রয়োগ করেছিলেন। সেই কারণে আমেরিকায় তিনি ‘ম্যাড কিং’ বা ‘পাগল রাজা’ নামে পরিচিতি পান। স্যান্ডার্স মূলত সেই ইতিহাসের দিকেই ইঙ্গিত করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din