Facebook Twitter Instagram YouTube

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্য দিল ইসরায়েল


প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ /
ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্য দিল ইসরায়েল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান সম্প্রতি একটি নতুন পরিকল্পনা করেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এই সংক্রান্ত তথ্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহেই এই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে টানাপোড়েনের মধ্যেই এই তথ্য দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। এর আগে কয়েক সপ্তাহ ধরে ট্রাম্পকে হত্যার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পাচ্ছিল যুক্তরাষ্ট্র, তবে ইসরায়েলের দেওয়া এই সতর্কবার্তাটি একেবারেই নতুন এবং একটি নির্দিষ্ট ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত।

ইসরায়েলের দেওয়া এই সতর্কবার্তার বিষয়ে মার্কিন কর্মকর্তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কিছু কর্মকর্তা মনে করছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও জোরদার করার সিদ্ধান্তে ট্রাম্পকে প্রভাবিত করতেই ইসরায়েল হয়তো এই তথ্য সামনে এনেছে। তবে এর বিপরীতে হোয়াইট হাউস ইরানের হত্যাচেষ্টার বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করেছে। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই মার্কিন সরকার সতর্ক করে আসছে যে, ইরান এর প্রতিশোধ নিতে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করতে পারে।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেন, তারা যুক্তরাষ্ট্রের নেতাকে অর্থাৎ তাকে সরিয়ে দিতে চায়। তিনি দাবি করেন, তিনি যেকোনো হিটলিস্টে আছেন এবং ইরান তাদের প্রতিটি তালিকায় তার নাম রেখেছে। ট্রাম্প বলেন, এখন পর্যন্ত তিনি কিছুটা ভাগ্যবান, তবে ভাগ্য সব সময় সহায় না-ও থাকতে পারে। তিনি ইরানকে উদ্দেশ্য করে বলেন, এরা অত্যন্ত দুষ্ট ও মানসিকভাবে অসুস্থ মানুষ এবং এই ক্যানসারকে উপড়ে ফেলতে হবে। এছাড়া সম্প্রতি একটি নতুন তালিকার কথাও তিনি উল্লেখ করেছেন, যেখানে তাকে মূল লক্ষ্য হিসেবে সবার ওপরে রাখা হয়েছে।

এদিকে ইসরায়েলের দেওয়া এই গোয়েন্দা তথ্যের বিষয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে কোনো যাচাই করেনি এবং সতর্কবার্তা পাওয়ার আগে তারা বিষয়টি নিয়ে কোনো অনুসন্ধানও করছিল না। কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলের প্রতিবেদনের বিষয়ে সন্দিহান। তাদের মতে, এটি একটি কৌশলের অংশ হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে এবং দুই দেশের মধ্যকার ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে। উভয় পক্ষই একে অপরকে হুমকি দিচ্ছে। তবে এসবের মধ্যেই ওয়াশিংটন ও তেহরান আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে পর্দার আড়ালে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

ওয়াশিংটন এবং তেহরান আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ের মধ্যে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।.ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা তেহরানের