Facebook Twitter Instagram YouTube

খুলনায় বিএল কলেজের সামনে যুবককে গুলি করে আহত করল দুর্বৃত্তরা


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ণ / ০
খুলনায় বিএল কলেজের সামনে যুবককে গুলি করে আহত করল দুর্বৃত্তরা

খুলনা নগরীর দৌলতপুরে বিএল কলেজের ২ নম্বর গেটের সামনে মহিদুল ইসলাম নামে এক যুবককে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের দাবি, মোটরসাইকেলে আসা দুই থেকে তিন জন যুবক অতর্কিত গুলি চালিয়ে মহিদুলকে রাস্তায় ফেলে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনার পর দৌলতপুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম মুরাদ জানান, উত্তর কাশীপুর এলাকার শওকত খানের ছেলে মহিদুলকে মোটরসাইকেলে আসা দুই থেকে তিনজন ব্যক্তি গুলি করে গুরুতর আহত করে পালিয়ে গেছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy