Facebook Twitter Instagram YouTube

১৮ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন পেল সরকার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৯, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ /
১৮ কার্গো এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন পেল সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতিতে টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন মাস পর্যন্ত প্রতি মাসে দুই কার্গো করে মোট ১৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সিসিইএর সভায় এই প্রস্তাবটি উত্থাপন করেছিল। চুক্তির শর্তানুযায়ী, প্রয়োজন সাপেক্ষে এবং উভয় পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে অতিরিক্ত এলএনজি কার্গো কেনার সুযোগও রাখা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতি এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে জরুরি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin