Facebook Twitter Instagram YouTube

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ / ০
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ‘আপামর ছাত্র-জনতা’ পরিচয়ে একদল লোক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে এই ঘটনা ঘটায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, বেলা ১১টার দিকে হামলাকারীরা মিছিল নিয়ে ভিসির কার্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা উপাচার্য ও সেকশন অফিসারকে আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে আখ্যা দেয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজ ঠিকাদারদের দেওয়ার বিষয়ে অভিযোগ তুলে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে আগে থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তাদের জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

ঘটনার শিকার সেকশন অফিসার ও ভিসির পিএস নাজমুল হোসাইন জানান, ঘটনার সময় উপাচার্য মন্ত্রণালয়ের একটি অনলাইন সভায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন। হামলাকারীরা কক্ষে ঢুকে উপাচার্যকে গালিগালাজ করে এবং পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে। নাজমুল হোসাইন নিজে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।

হামলাকারীরা স্বাক্ষর নেওয়ার পর তাদের কক্ষ থেকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় উপাচার্যের কক্ষ থেকে কম্পিউটারের সিপিইউ এবং সিসিটিভি ফুটেজ ধারণের যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়া হয়। একই সাথে পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, উপাচার্যকে অবরুদ্ধ করার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ও ভিসির পিএস নাজমুল হোসাইন জানান, সকাল ১০টা থেকে উপাচার্য মহোদয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের একটি অনলাইন বৈঠকে যুক্ত ছিলেন। বেলা ১১টার দিকে একদল লোক মিছিল নিয়ে জোর করে কক্ষে প্রবেশ করে উপাচার্যকে গালিগালাজ করতে থাকে এবং পূর্বপ্রস্তুতকৃত পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin