Facebook Twitter Instagram YouTube

দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৫১


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ / ০
দেশে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১,৮৫১

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫১ জন নতুন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইজন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৫২ জনের মৃত্যু হয়েছে এবং মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫১ জনে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে শনাক্ত হয়েছে, যেখানে ৩৬৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনায় ২৫৩ জন, রাজশাহীতে ২৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৩১ জন, চট্টগ্রামে ২২০ জন, বরিশালে ১৯২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪৮ জন, রংপুরে ৯৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin