
রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে রবিবার (১৫ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই নতুন মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৯৯ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১ হাজার ৯৫২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৫০৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী রয়েছেন।
আপনার মতামত লিখুন :