Facebook Twitter Instagram YouTube

ভালুকায় মাদক মামলার আসামি ছিনতাই, হামলায় ৩ পুলিশ সদস্য আহত


প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ / ০
ভালুকায় মাদক মামলার আসামি ছিনতাই, হামলায় ৩ পুলিশ সদস্য আহত

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আসামির সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে কুদ্দুস নামের ওই মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, রাতে এএসআই রাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সজনগাঁও গ্রামে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে অভিযান চালায়। পুলিশ কুদ্দুসকে আটক করতে সক্ষম হলেও তার সহযোগীরা পুলিশের ওপর চড়াও হয় এবং তাকে ছিনিয়ে নেয়।

এ হামলায় এএসআই রাহিদুল ইসলাম এবং পুলিশ সদস্য বাকিরুলসহ মোট তিনজন আহত হন। খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে এবং আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh