Facebook Twitter Instagram YouTube

আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : নভেম্বর ২২, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ / ০
আগারগাঁওয়ে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রোববার সকালে আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে শিল্প মন্ত্রণালয় দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের এই প্রদর্শনীর আয়োজন করেছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পরিবেশন করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই রূপ দিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অপরিহার্য।

দেশীয় পণ্যের প্রসার ও উদ্যোক্তাদের বিকাশে আয়োজিত এবারের জাতীয় এসএমই পণ্য মেলার মেলা প্রাঙ্গণে মোট ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy