Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ / ০
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ এই দুটি মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়।

জানা গেছে, বুধবার সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে পুলিশ এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দিলে তারা অন্য স্থানে গিয়ে আবারও অবরোধ তৈরি করছেন।

একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকরা অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। একই মহাসড়কের ভবানীপুর এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা অবরোধ করলে সেখানেও যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের আন্দোলনের মুখে পরিস্থিতি বিবেচনায় জেলা ও সংশ্লিষ্ট এলাকার ১৫টি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাজ করে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin