Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল


প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ / ০ Views
গাজীপুরে মহাসড়ক অবরোধ ও কারখানা ভাঙচুরের চেষ্টা, পুলিশের টিয়ারশেল

গাজীপুরের তিন সড়ক এলাকায় ঢাকা-গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার সকালে বেশ কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা আন্দোলনে নামেন। এ সময় আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন এবং স্পেরো অ্যাপারেলস কারখানার গেটে ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

একইভাবে, গাজীপুর নগরীর নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টাও করা হয়। সেখানেও আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin