
পেট্রোবাংলার আওতাধীন ১৩টি কোম্পানির তরুণ কর্মকর্তাদের নিয়ে গঠিত পেট্রো কোম্পানি যুব সমিতি (পিসিওয়াইএ) আয়োজিত প্রথম ‘ইন্টার-কোম্পানি ফ্রেন্ডলি ফুটসাল টুর্নামেন্ট ২০২৬’ শনিবার ঢাকার বুয়েট কেন্দ্রীয় খেলার মাঠে উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০টি কোম্পানি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড এবং রানারআপ হয়েছে রাষ্ট্রায়ত্ত একমাত্র গ্যাস সঞ্চালন কোম্পানি গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিসিওয়াইএ-এর সভাপতি প্রকৌ. মীর মোবারক হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌ. মো. হেলাল উদ্দিন তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন আইইবি-এর সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এডমিন এন্ড ফিন্যান্স) প্রকৌ. মুহাম্মদ আহসানুল রাসেল। এছাড়া পেট্রোবাংলার ১৩টি কোম্পানির অফিসার্স এসোসিয়েশন, ইয়ুথ এসোসিয়েশন ও ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি পিসিওয়াইএ-এর ভিশন, মিশন ও কার্যক্রম তুলে ধরা হয়।
তরুণ কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই মূলত এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। পুরো আয়োজনটি সফল করতে প্রকৌ. মো. রাফিউর রহমান (সাধারণ সম্পাদক), প্রকৌ. মো. জাহিন আমীর খান (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রকৌ. মোহাম্মদ জাকিরুল ইসলাম (সাংগঠনিক সম্পাদক), জনাব মো. আব্দুর রাজ্জাক (দপ্তর সম্পাদক) এবং জনাব আব্দুল্লাহ তারেক (প্রচার ও প্রকাশনা সম্পাদক) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৪: ৩৭আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৪: ৪১
আপনার মতামত লিখুন :