
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৃহীত পাঁচ দিনের কেন্দ্রীয় কর্মসূচির আজ শেষ দিন। এই উপলক্ষ্যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার ৫ সেপ্টেম্বর বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় সড়কের দুই পাশে অবস্থান নেওয়া দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আলোচনা সভাটি শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বিএনপির ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পরবর্তীতে মূল আলোচনা পর্ব শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে রয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ উপস্থিত রয়েছেন।
আপনার মতামত লিখুন :